অলিম্পিক প্রতিযোগীদের অ্যান্টি-সেক্স বিছানা দেওয়া নিয়ে বিতর্ক - The News Lion

অলিম্পিক প্রতিযোগীদের অ্যান্টি-সেক্স বিছানা দেওয়া নিয়ে বিতর্ক

 


দি নিউজ লায়নঃ  টোকিও অলিম্পিক ভিলেজে প্রতিযোগীদের অ্যান্টি-সেক্স বিছানা দেয়া হয়েছে বলে যে কথা চলছিল তা সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   এই কথা এতটাই ছড়িয়ে যায় যে হইচই শুরু হয় অ্যাথলেটদের মধ্যে। শুধু তাই নয়, আয়ার্ল্যান্ড অলিম্পিক দলের ২১ বছর বয়সী অ্যাথলেট রিস ম্যাকক্লেনাঘান বিষয়টি নিশ্চিত হওয়ার সিদ্ধান্ত নেন।কিছু প্রতিযোগীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল যে তাদের শোবার জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেয়ার আসল উদ্দেশ্য হলো, তারা যেন ঘরে সঙ্গী আনতে না পারেন।


 বিছানায় যৌন সংসর্গ করতে না পারেন।  এজন্য তিনি তার নিজের বিছানার ওপর লাফালাফি করেন এবং সেটি ভিডিও করেন। রিস বলেন 'না, লাফালাফিতে আমার বিছানা ভেঙে পড়েনি। অতিরিক্ত নড়াচড়ায়ও বিছানা ভাঙছে না'।  অ্যাথলেট রিস বলেন, 'বিছানাগুলো যৌন সংসর্গ ঠেকানোর জন্য তৈরি হয়েছে বলে যে কথা ছড়িয়েছে সেটি ভুয়া।'  


বিছানা প্রস্তুতকারকরা অবশ্য আগে থেকেই বলছিলেন তাদের তৈরি এই বিছানা ২০০ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে। ২০১৬-র অলিম্পিকে কোনো প্রতিযোগীর ওজন এর চেয়ে বেশি ছিল না।  এদিকে অ্যান্টি-সেক্স বিছানা তৈরির খবরটি ভুয়া তা প্রমাণ করার জন্য অলিম্পিক কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে অ্যাথলেট রিসকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.